সৌদিতে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন সাফল্য: উদ্বোধন হলো ‘শিফা মোহাম্মদিয়া ফিশারিজ’

এক সময় সৌদি আরবের ব্যবসা-বাণিজ্যে ইয়েমেনি, পাকিস্তানি ও ভারতীয় উদ্যোক্তাদের আধিপত্য থাকলেও, বর্তমানে সেই চিত্র বদলে দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নিজেদের পরিশ্রম ও মেধা কাজে লাগিয়ে তারা তৈরি করছেন নতুন নতুন ব্যবসার ক্ষেত্র।

সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘শিফা মোহাম্মদিয়া ফিশারিজ’। প্রতিষ্ঠানের সৌদি স্পন্সর নাসের বিন জুমা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চাঁন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আলমগীর কবির এবং প্রতিষ্ঠানের কর্ণধার কলিম উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, সৌদির ‘ভিশন ২০৩০’-এর সুযোগ নিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন। বক্তব্য শেষে তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *