দুর্নীতির অভিযোগে থানা ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীই বরখাস্ত

রজেলা প্রশাসক জানান, সকাল থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নিজেই গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসে অভিযান পরিচালনা করেন।

এ সময় ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অফিসটির সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনার পর ভূমি অফিসে সেবা নিতে আসা স্থানীয়রা জেলা প্রশাসকের এ উদ্যোগের প্রশংসা করেন।

জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন ভূমি অফিসের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ লিখিতভাবে তার কাছে আসছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *