আমিরাতে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক তারিক রহমান ছানুকে পনাইরচক প্রবাসী সংস্থার গণসংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক এবং পনাইরচক প্রবাসী সংস্থার উপদেষ্টা তারিক রহমান ছানুকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শারজায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা পনাইরচকের পাশাপাশি অত্র এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, প্রবাসে থেকে দেশের ও এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রাখার সুযোগ তৈরি করতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রেখে প্রবাসী সমাজকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।

শুরুতে কোরান তিলাওয়া করেন সিনিয়র সহ সভাপতি রেহান উদ্দীন। আমিরাতের ব্যবসায়ী কবির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংস্থার পৃষ্ঠপোষক আব্দুল কুদ্দুস, প্রধান বক্তা ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফখর উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম এ কুদ্দুস খা মজনু, গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি হাজী আব্দুল রব, ডাঃ সামছুল ইসলাম মুন্না, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়নের পৃষ্ঠপোষক এম এ আজিজ উজ্জ্বল, ওসমানী স্মৃতি পরিষদ ইউএইর সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদার, বৃহত্তর বাদেপাশা প্রবাসী উন্নয়ন পরিষদের মধ্যপ্রাচ্য শাখার সভাপতি চুনু মিয়া, সংস্থার অর্থ সম্পাদক সাফি মিয়া।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি তারিক রহমান ছানু পনাইরচক প্রবাসী সংস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ আহমদ, এম সাইফ, ফুলু মিয়া, ইসলাম মিয়া, উপদেষ্টা আলী হোসেন, দেলোয়ার হোসেন, আবুল মিয়া, রুজু মিয়া, রুবেল আহমদসহ স্থানীয় প্রবাসী সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে পনাইরচক প্রবাসী সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সবশেষে মোনাজাত করেন ফজলুর হক।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *