বান্দরবানে পাড়া কারবারীদের সাথে মতবিনিময় সভা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বাল্যবিবাহ নিরোধ, শিশুর অপুষ্টি দূরীকরণ, শিশু শ্রম নিরসন এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বান্দরবানে পাড়া কারবারীদের(পাড়া প্রধান) নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বান্দরবান সদরের একটি আবাসিক হোটেলের হলরুমে ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও গ্রাউসের বাস্তবায়নে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি। সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে বাল্যবিবাহ রোধ করতে হবে। শিশুদের অপুষ্টি ও শিশু শ্রম বন্ধে সমাজের সকলকে সচেতন হতে হবে আর একযোগে কাজ করতে হবে। পাশাপাশি শিশুর অধিকার রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় নেতৃত্বের ভূমিকা আরও জোরদার করতে হবে। এসময় সদর উপজেলা সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলার ব্যবস্থাপক আশীষ হালদার, গ্রাউসের প্রোগাম ম্যানেজার টুলু মারমাসহ বিভিন্ন পাড়ার কারবারী, মসজিদের ইমাম, মন্দিরে পুরোহিত, বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *