হাম আক্রান্ত শিশুদের দেখতে গেলেন জামায়াত আমির

হাম আক্রান্ত রোগীদের দেখতে রাজধানীর শিশু হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় তিনি হাসপাতালে যান।

হাসপাতালে তিনি ঘুরে-ঘুরে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন এবং যাবতীয় সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতারা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *