আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি: দু’জন গ্রেফতার, জরিমানা

আজিজুর রহমান দুলাল: আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া বেড়ির হাট বাজার এলাকায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে মোহাম্মদ কাদের ও মোহাম্মদ মিলনকে আটক করা হয়। এ সময় তাদের গোডাউনে অতিরিক্ত তেলের মজুদ পাওয়া যায় এবং তারা বেশি দামে তেল বিক্রির বিষয়টি স্বীকার করেন। এছাড়া তাদের দোকানে জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি বলেও জানা গেছে।

অভিযান পরিচালনা করেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. রায়হানুর রহমান। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার মুচলেকা নেন।

অপরদিকে, অভিযুক্ত মোঃ শহিদুল ইসলামের গোডাউনে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া মোহাম্মদ দুখু অভিযানের আগেই এলাকা ত্যাগ করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *