সংসদে ইনসাফ প্রতিষ্ঠা হলে দেশেও হবে : বিরোধী দলীয় নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে ইনসাফ প্রতিষ্ঠা হলে দেশেও হবে।

রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। ডেপুটি স্পিকার সংসদে স্বাগত বক্তৃতা করেন।

ডা: শফিকুর রহমান ডেপুটি স্পিকারের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আপনার বক্তব্যে নিরপেক্ষ ভূমিকা পালন করার যে কথা বলেছেন, সংসদে ইনসাফ প্রতিষ্ঠার যে মনোভাব দেখিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনগণও এ ধরনের একটি সংসদ কামনা করে।

বিরোধী দলীয় নেতা বলেন, সংসদের কার্যক্রমে আমরা আপনাকে সযোগিতা করবো এবং আপনি যদি কোনো ভুল করেন তাহলে আমরা নিয়মতান্ত্রিকভাবে ভুলগুলো তুলে ধরার চেষ্টা করবো।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *