হার্টের পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন বিদেশ যাওয়ার প্রয়োজন হচ্ছে না: সমাজকল্যাণমন্ত্রী

দেশের চিকিৎসাব্যবস্থা ভালো হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসাইন। তিনি বলেন, হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আজ শুক্রবার সকালে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি বিভাগের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্সে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন,…

হজ নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, সময় আর বাড়বে না

২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।নির্ধারিত সময়ের পর আর কোনো সময় বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার তাগিদ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। ধর্ম মন্ত্রণালয়ের প্রচারিত…

বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্য নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের প্রবেশ, ভিসার ধরন পরিবর্তনের সুযোগ (ভিসা হপিং) বন্ধ এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের বিষয়ে কঠোর পরিকল্পনা সামনে এনেছে অস্ট্রেলিয়া সরকার। নতুন পরিকল্পনায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্য আনার সুযোগেও সীমাবদ্ধতা আসতে পারে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তাবিত এই নীতিগুলো এখনই চূড়ান্ত কার্যকর আইন হিসেবে বিবেচনা করা ঠিক…

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। স্বাস্থ্য খাতের অভিন্ন অগ্রাধিকার ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বুধবার ঢাকার ডেনমার্ক দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন, ই-হেলথ…

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হয়। তিনি আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন। এদিকে, আজ দিবাগত রাত…

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি আরও জানান, পরবর্তী ৫-৬ মাসের মধ্যে পুরোপুরি চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রথম দিনে চলাচল করবে ২০টি উড়োজাহাজ। তিনি বলেন, থার্ড…

আবেদনের ৯৯ শতাংশ ই-পাসপোর্ট, বন্ধ হচ্ছে এমআরপি

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ। বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে পাসপোর্ট সেবাগ্রহীতাদের প্রায় ৯৯ শতাংশ এখন ই-পাসপোর্ট নিচ্ছেন। এর মধ্যে যেসব মিশনে ই-পাসপোর্ট সেবা পুরোপুরি চালু হয়েছে, সেসব মিশনে এমআরপি ইস্যু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব মিশন থেকে এমআরপি সেবা গুটিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট ব্যবস্থা…

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে:  নুরুল হক নুর

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশির বিষয়টি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও…

প্রবাসে এনআইডির জন্য এক লাখ আবেদন, পাঠানো হয়েছে ২৮ হাজারের বেশি

প্রবাসে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রমে এখন পর্যন্ত ১৪টি দেশে ২৪টি স্টেশনের মাধ্যমে মোট ৯৯ হাজার ৮১৫টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৬২ হাজার ৫৮৯ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।আর অনুমোদনের পর ২৮ হাজারের বেশি এনআইডি প্রিন্ট করে সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার আগস্ট মাসে সর্বশেষ তৈরি করা…

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে…