নিবন্ধন পেল এনসিপি ও বাসদ, গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন : ইসি সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ (মার্কসবাদী) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। এ সংক্রান্ত গেজেট ইতোমধ্যে প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, নিবন্ধন প্রক্রিয়ায় মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল।…

হাসিনার রায়, যেকোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে আইন-শৃঙ্খলা বাহিনীকে: আমীর খসরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব রাজনৈতিক দলের নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ১৪ নভেম্বর চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম আয়োজিত ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’-এর উদ্বোধন…

আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে তার সরকারের প্রতিশ্রুতি আবারও উল্লেখ করেছেন। তিনি বলেন, দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি…

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ১৭ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৭ নভেম্বর ধার্য করেন। এদিন আদালত বসার শুরুতে চিফ প্রসিকিউটর তাজুল…

নভেম্বরের শেষেই দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বরের শেষ দিকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ ইউএনবিকে বলেন, “আমরা আশা করছি এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। তবে এক-দু’দিন এদিক-ওদিক হতে পারে, তবু আশা রাখছি।” ২০০৮ সালে…

রাজধানীতে ৩৪ আওয়ামী নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী ৩৪ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় তাদের গ্রেফতারের কথা জানায় ডিবি। ক্ষুদে বার্তায় বলা হয়, রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা…

বিএনপি’র বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে তোলপাড়

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপি’র একটি উঠান বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। দেশের নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন প্রচারের অংশ হিসেবে শনিবার (৮ নভেম্বর) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ বৈঠকের আয়োজন করা হয়। জায়ফরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের…

জুলাই অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনী ‘ভুল’ করেছিল : শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন যে, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের সময় সৃষ্টি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ‘‘অবশ্যই ভুল’’ করেছে। এ কথা তিনি ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে বলেছেন; খবর এসেছে আউটলুক ইন্ডিয়া থেকে। শেখ হাসিনা বর্তমানে ভারতের এম্বেসি অঞ্চলে। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সে বিষয়ে…

হাসিনা–আওয়ামী লীগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে দেশের সব রাজনৈতিক দলের অবস্থান এখনই স্পষ্ট করতে হবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগ সম্পর্কে আমরা কী চাই—এটা সবার পরিষ্কারভাবে বলা প্রয়োজন। আজও তিনি (শেখ…

৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে হবে। এ সময় তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বও তুলে ধরেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের…