হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম আব্দুল হান্নান। রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব-২ আব্দুল…

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নলছিটি শহরের খাসমহল এলাকার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনরা। তারা জানান, বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, পরিবারের সবাই ঢাকায় থাকায়…

আমরা হাদিকে নিয়ে কোনো আশার কথা বলবো না: ঢামেক চিকিৎসক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল (সংকটজনক) বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ডা. জাহিদ হাসান (বিভাগীয় প্রধান নিউরো সার্জারি)। শুক্রবার (১২ ‍ডিসেম্বর) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ হাসান বলেন, ‘সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। খারাপ বলতে খুবই ক্রিটিক্যাল (সংকটময়)। ওনাকে আমরা…

জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে: হাইকোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জোট করলেও সব দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে এই রায় দিয়েছেন আদালত।

চট্টগ্রাম বন্দরে ফের ৪ টন ঘনচিনি আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চীন থেকে আমদানি করা ৪ হাজার ২০০ কেজি (৪.২ টন) ঘন চিনি আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনবিআর জানায়, সরকারের আমদানি নীতি আদেশ ২০২১–২৪ অনুযায়ী ঘন চিনি আমদানি নিষিদ্ধ। ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দিয়ে প্রতারণার মাধ্যমে সোডিয়াম সাইক্লাইমেটজাত ঘন…

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় অব্যাহতি পেলেন ফজলুর রহমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জে ৫৪ থানায় ওসি পদে ব্যাপক রদবদল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বৃহত্তর চট্টগ্রামের মোট ৫৪টি থানার ওসি পদে বড় ধরনের রদবদল হয়েছে। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামে সাতটি থানা, উত্তর চট্টগ্রামে ১০টি, কক্সবাজারের ৯টি থানা এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় মোট ২৮টি থানায় নতুন ওসি আসছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত…

নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো বিচার বিভাগ

নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয়েছে বিচার বিভাগ। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এর আগে গত ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয়…

উপজেলার সিএ চাকরিতে তিন মাসেই কোটিপতি!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগর উপজেলা পরিষদের কাম-কম্পিউটার(সিএ)অনুপ দাশ। তার পৈত্রিক বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকায়। তিনি সবুজবাগে সুদৃশ্য নিদারুণ একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করেন। তিন মাসেই কোটিপতি বনে গেছেন রাজনগর উপজেলা পরিষদের সিএ অনুপ দাস। চেক জালিয়াতি ও প্রতারণা করে অতি অল্প সময়ে বিপুল টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তোলপাড় শুরু…

কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে: প্রেস সচিব

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বিচারের মুখোমুখি করতে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘আমি নিশ্চিত যে শেখ হাসিনা, আসাদুজ্জামান…