বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত: প্রবাসীদের আস্থা ধরে রেখে সেবা সম্প্রসারণের অঙ্গীকার

সৌদি আরবে প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশির আস্থার প্রতীক বিন মিশাল ট্রাভেলস। অনলাইন ও অফলাইনে সার্বিক সেবা দিয়ে প্রবাসীদের পাশে থাকা প্রতিষ্ঠান ‘বিন মিশাল গ্লোবাল কোম্পানি’র ৪র্থ বর্ষপূর্তি জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

বর্ষপূর্তি উপলক্ষে রিয়াদের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম বিন মিশালের সভাপতিত্বে এবং সাংবাদিক ফকির আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁন। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের মধ্যপ্রাচ্য ইনচার্জ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের আস্থা ও ভালোবাসাকে সম্বল করে বিন মিশাল ট্রাভেলস ভবিষ্যতেও অনলাইন ও অফলাইনে আরও উন্নত ও যুগোপযোগী সেবা দিয়ে যাবে।

সমাপনী বক্তব্যে গোলাম বিন মিশাল বলেন, সৌদি আরবের প্রতিটি প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সহজে ও দ্রুত সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে বিন মিশাল ট্রাভেলস। সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি প্রবাসীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *