কুলাউড়া সীমান্তে বিএসএফে’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে ভারতের অভ্যন্তরে মাঙ্গুরলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ভোর ৪টার দিকে একদল চোরাকারবারি কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাঙ্গুরলি এলাকায় যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। বিজিবি আরও জানিয়েছে, নিহত তারা মিয়া সীমান্ত এলাকায় চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে আগে থেকেই চোরাচালানের একটি মামলা রয়েছে। ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ভোর সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিজিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *