শান্তিরক্ষা মিশন এলাকা দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গমন করলেন সেনাবাহিনী প্রধান

ঢাকা, ০৮ আগষ্ট ২০২৬ (শনিবার): আজ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গমন করেছেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেই’তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশী কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। এছাড়াও, উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

Facebook Comments Box
Share: