প্রবাসীদের পাসপোর্ট নবায়নে ধীরগতি দ্রুত সমাধানের আহবান বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে আমাদের কাছে অনেকেই প্রতিকার চেয়ে উদ্যোগ নেয়ার কথা বলেছেন। আমরা সরকারকে আহবান জানাবো, আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের এই অতি জরুরি বিষয়টির দিকে যেন শিগগিরই নজর দেয়া হয় এবং সমস্যার আশু সমাধান করা হয়।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ কথা লেখেন।

ডা: শফিকুর রহমান আরো বলেন, ‘প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।’

প্রবাসী ভাই-বোনদের প্রতি দোয়া, কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *