সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়া বিনোদন প্রদানের লক্ষ্যে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘প্রবাসী লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (BDPL) ‘।
টুর্নামেন্ট আয়োজন উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ) এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, দলের অংশগ্রহণ এবং পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত বৈঠকে টুর্নামেন্ট কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ নওশের আলী, আহমদুর রহমান জাহিদ, রেজাউল করিম চৌধুরী, রেজা করিম, হাসান ফারুক, মীর মুহাম্মদ, নাসির উদ্দিন বাবর ও আব্দুল কুদ্দুস, কুতুব উদ্দিন, মিশুসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা জানান, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও মেলবন্ধন তৈরি করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। আগামী ডিসেম্বরে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি শুরু হবে এবং এতে প্রবাসীদের বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের একাধিক ফুটবল দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। টুর্নামেন্ট ৮ দল নিয়ে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার পক্ষে কমিটির সদস্যরা।
টুর্নামেন্টকে সফল ও সার্থক করে তুলতে আয়োজক কমিটির পক্ষ থেকে আমিরাতে অবস্থানরত সকল প্রবাসী ও ফুটবলপ্রেমীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। খুব শিগগিরই টুর্নামেন্টের সময়সূচি ও নিয়মাবলী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
