তারেক রহমানের নির্দেশে প্রবাসে বিএনপির সদস্য সংগ্রহে আমিরাত নেতাকর্মীরা দারুণ উদ্দীপ্ত
আমিরাত প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিদেশে দলের প্রাথমিক সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়ায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপির নেতা-কর্মীরা অভূতপূর্ব প্রেরণা লাভ করেছেন। নেতারা মনে করছেন, চেয়ারম্যানের এই সময়োপযোগী পদক্ষেপ প্রবাসী বাংলাদেশিদের মনে নতুন উৎসাহ সৃষ্টি করেছে। এটি আগামী নির্বাচনে দলের প্রবাসী কর্মীদের সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে একটি যুগান্তকারী…

