৯ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

নাশকতার ৯ মামলায় নিজেকে গ্রেপ্তার দেখানো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেয়েছেন। তবে একটি মামলার আদেশ অপেক্ষমান রেখেছেন আদালত। আজ বুধবার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাহউদ্দিন সোহাগ এই আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে বলেন, মির্জা ফখরুল ইসলামের ৯টি মামলায় শুনানি শেষে আদালত রমনা থানার…

কাদের-চুন্নুকে পদত্যাগের আল্টিমেটাম দিলেন জাতীয় পার্টির নেতারা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগের দাবি জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। তাদের পদত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরা বিক্ষোভ করেন। তাদের এই বিক্ষোভে যোগ দেন দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা ও…

বাংলাদেশের নির্বাচনে হতাশা প্রকাশ করলো কানাডা

বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডা। দেশটি বলছে, গণতন্ত্র ও স্বাধীনতার যে নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, এই নির্বাচন প্রক্রিয়ায় সেই নীতি মানা হয়নি। কানাডা সরকারের ওয়েবসাইট থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে। নির্বাচনের আগে ও সময় হয়ে…

জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্যেরও শপথ গ্রহণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার বেলা সোয়া ১২টায় সংসদ ভবনের নিচতলার শপথ কক্ষে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন। পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন।…

২৯৭ জন সংসদ সদস্যের শপথ গ্রহণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে ২৯৭ জন শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিদের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির নতুন এমপিরা শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সংসদের কর্মকর্তারা জানান, ঢাকা-৪ আসনের…

সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা চতুর্থবারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি। বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১০টার পর স্পিকার শিরীন…

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী

‘নির্বাচন সুষ্ঠু হয়নি’ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এমন বিবৃতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ওগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। সব দেশই বলেছে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে দেশি-বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী…

প্রধানমন্ত্রীকে ওআইসিভুক্ত দেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অভিনন্দন

ইসলামিক সহযোগিতা সংস্থাভূক্ত (ওআইসি) দেশসমূহ এবং জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ আজ এক সৌজন্য সাক্ষাৎকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, কোরিয়া প্রজাতন্ত্র এবং ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে ব্রুনাই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর,…

কুড়িগ্রামে কুয়াশার চাপে মানুষ কাঁপছে, সারাদিন সুর্যের দেখা মেলেনি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ঘন ঘন কুয়াশার দাপট পৌষের শেষে এসে কিছুটা কম থাকলেও দুদিন থেকে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে। রাতে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা।আজ সারাদিন সুর্যের দেখা মেলেনি। ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষজন। আজ মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড…

দিনভর রোদের দেখা মিলেনি মৌলভীবাজারে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: একটি পাতা দুটি কুড়ি চায়ের দেশ মৌলভীবাজারের আকাশে নেই রোদের দেখা। দুপুর গড়িয়ে বিকেল হলেও ঠান্ডা কমেনি। কনকনে শীত বিরাজমান থাকায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করলেও আজ মঙ্গলবার (৯জানুয়ারি) শ্রীমঙ্গস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।…