শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার তিন উইকেট

প্রথম ওয়ানডেতে প্রথম বলেই অস্ট্রেলিয়া উইকেট হারিয়েছিল প্রথম বলেই। তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়া ম্যাথু শর্ট এবার টিকলেন চার বল। তবে, শূন্য রানে বোল্ড হওয়া ঠেকাতে পারেননি। রানের খাতার খোলার আগেই সাজঘরে ফেরেন এই ওপেনার। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট শিকার মুস্তাফিজুর রহমানের। উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি হন কুপার কনোলি। ওভারে শেষ…

পানির বোতল নেয়ার অনুমতি দিলো ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপ পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে সমর্থক গোষ্ঠী ও শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তীব্র প্রতিবাদের মুখে দ্রুতই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে ফিফা। পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিয়েছে ফিফা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ফিফা জানায়, ‘যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের যেকোনো…

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

নেপালকে ১-২ গোলে হারিয়ে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। এ নিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে নাম লেখাল বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে দু’টি গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা।

ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানকে টেস্টে আরও একবার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সিলেট টেস্টের পঞ্চম দিনে ৭৮ রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে টাইগাররা। এতে করে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।  ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর আগে, পাকিস্তানের মাটিতে তাদের ধবলধোলাই করেছিল টাইগাররা। সিলেট টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে ব্যাট করছে নেমেছে পাকিস্তান।…

বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডি ও ফুটবল ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশেরমত বান্দরবানে ও চলছে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। এরই ধারাবাহিকতায় ৫মে (মঙ্গলবার) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর কাবাডি ও ফুটবল ফাইনাল খেলা। সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন…

খুদে খেলোয়াড়দের প্রধানমন্ত্রী: “বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে”

ক্ষুদে ক্রীড়াবিদদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “খেলাধুলার মাধ্যমে তোমরা বাংলাদেশকে পৃথিবীর মাঝে তুলে ধরবে। তোমরা একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমরাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে।” সিলেট জেলা স্টেডিয়ামে আজ শনিবার (২ মে) বিকেলে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন,…

বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খানকে করা হয়েছে অ্যাডহক কমিটির সভাপতি। এছাড়া কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপি নেতাদের সন্তানেরা। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাপের দোয়া বোর্ডে পরিণত হয়েছে। বুধবার (৮ এপ্রিল)…

জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যমে উন্নীত করতে সরকার প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। বেতনের পাশাপাশি সরকার তাদের সম্মাননা ও প্রণোদনা প্রদান করেছে। সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে…

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অভিষেক ম্যাচেই জোড়া গোল করে জয়ের নায়ক হন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। তার নৈপুণ্যে কোচ মার্ক কক্সের দল সেমিফাইনালের পথে বড় ধাপ এগিয়ে গেল। ম্যাচের শুরু থেকেই…

আইপিএল সম্প্রচার করবে না বাংলাদেশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলা বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স…