আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল প্রবাসী প্রকৌশলীর স্ত্রী ও ছেলের, হাসপাতালে চিকিৎসাধীন স্বামী
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক প্রকৌশলীর স্ত্রী ও তাঁর কিশোর ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের স্বামী। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে আবুধাবির আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, প্রকৌশলী স্বরূপ কান্তি…

