আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে আকাশ শেখ (১৯) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আকাশ শেখ উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়া গ্রামের ফারুক শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আকাশ শেখকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) সংশ্লিষ্ট ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল আমিন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত যুবককে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
