বান্দরবানে বিনামুল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসার উদ্যোগ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: পার্বত্য অঞ্চলের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং গরীব ও অসহায় রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে|


বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বান্দরবান সদরের মধ্যমপাড়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়|


সংবাদ সম্মেলনে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজক কমিটির সভাপতি উছোমং মার্মা জানান, আগামী ৪ঠা জুলাই বান্দরবান সদর ইউনিয়নের রেইছা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী গরীব ও অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হবে| এই চিকিৎসা কার্যক্রমে চট্টগ্রামের অভিজ্ঞ ১০ জন চক্ষু বিশেষজ্ঞ এবং ৪জন চিকিৎসক উপস্থিত থাকবেন| প্রায় ২হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবার পাশাপাশি চোখের নানাবিধ রোগের চিকিৎসার ওষুধ প্রদান করা হবে সে ক্যাম্পে| এছাড়া যাদের চোখের স্থানি অপারেশন প্রয়োজন হবে তাদের বান্দরবান থেকে বিনামূল্যে চট্টগ্রাম নিয়ে গিয়ে লায়ন্স দাতব্য হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে|


পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে বান্দরবানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ|


এসময় সংবাদ সম্মেলনে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন কমিটির সদস্য প্রকৃতি বড়ুয়া, মাহাবুব হাসান খাঁন বাবুল, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, উচসিং মার্মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন|

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *