ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৫ জুন) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টায় রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র জানিয়েছে, সংস্থাটির গ্রাউন্ড সার্ভিস বিভাগের তিন কর্মকর্তার বিরুদ্ধে এ সংক্রান্ত একটি মামলা রয়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়ে আসছিল সিআইডি।

তবে সংবাদ সম্মেলনের আগে গ্রেপ্তার হওয়া কর্মকর্তার নাম, পরিচয় এবং মামলার অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *