মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছে ব্রাজিল। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। প্রথম ১০ মিনিটে হাই-প্রেসিং কৌশলে ব্রাজিলের রক্ষণভাগকে চাপে রাখে আফ্রিকার প্রতিনিধিরা।

প্রথম ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। এক পর্যায়ে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোলের দারুণ সুযোগ পান ইগর থিয়াগো। তবে অনুকূল অবস্থানে বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।

ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। চমৎকার এক থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন ইসমায়েল সাইবারি। তার নিখুঁত চিপ শটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ব্রাজিলকে। ৩২তম মিনিটে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বাম দিক দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে শক্তিশালী শটে গোল করেন তিনি। তার গোলে ১-১ সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচে আক্রমণ ও পাল্টা আক্রমণের লড়াই অব্যাহত থাকে। ব্রাজিল কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে মরক্কোও গোলের জন্য চেষ্টা চালিয়ে যায়, কিন্তু আর কোনও দলই জালের দেখা পায়নি।

ফলে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়। ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করল ব্রাজিল, আর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিলো মরক্কো।

মরক্কোর বিপক্ষে শুরুতেই বিপাকে পড়েছিলো ব্রাজিল। ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত গোলে ১-১ গোলের সমতায় থেকেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ড্র করে মাঠ ছেড়েছে দু’দল।  

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *