রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এ কম্পন হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম জানায়, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এদিকে, বাংলাদেশের ছাড়াও ভুটান, ভারত ও চীনেও ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *