ফরিদপুর-১ আসনে বিজয়ী ড. ইলিয়াস মোল্যা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ইলিয়াস মোল্যা। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। ২৭ হাজার ৬৬৯ ভোটের ব্যবধানে ড. ইলিয়াস মোল্যা এই আসনে জয়লাভ করেন।

উল্লেখ্য, ফরিদপুর-১ আসনটি জেলার বৃহত্তম নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। মোট ৫ লাখ ৪ হাজার ৪৬১ জন ভোটারের এই আসনে এবার মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বড় এই জনপদে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হলো।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল গণনার পর রাতে এই চূড়ান্ত পরিসংখ্যান নিশ্চিত করা হয়।

Facebook Comments Box
Share: