কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জয়লাভ করেছেন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
কুমিল্লা-৪ আসনে ১১৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১,৭২,০০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আর নিকটতম ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬,০০০ ভোট।
