সোলায়মান হাসান : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় নুর হাজী সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ের এক বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জানুয়ারি বিকেল ৩টায় কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল-মুজাহিদ মল্লিক। সভাপতিত্ব করেন আলী আমজদ ভুইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক সোলায়মান হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা, আবু মোর্শেদ মোল্লা, আলা-আমিন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও যুবদল নেতা সায়েম ভূঁইয়া। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দুর্বৃত্তদের গুলিতে নিহত হাদীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি, গণতন্ত্র এবং সাংবাদিক সমাজের কল্যাণ ও নিরাপত্তা কামনা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তি। স্থানীয় পর্যায়ে সত্য তুলে ধরতে সাংবাদিকদের পেশাগত সততা, সাহস ও ঐক্যের বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক পরিমল বিশ্বাস, সোহাগ খন্দকার, মোশাররফ হোসেন, অনন্ত এবং আল-আমীনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
