Popular Posts

ভারতে পাচার হওয়া ২৫ কিশোর-কিশোরীকে দেশে হস্তান্তর

মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি : দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচার হওয়া ২৫ কিশোর-কিশোরীকে দেশে হস্তান্তর করেছে ভারত পুলিশ।

বুধবার (৭ফেব্রুয়ারী) বিকেল ৫টায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।

ফেরত আসা কিশোর কিশোরীকে আইনি সহায়তা দিতে রাইটস যশোর ৯ জন ,স জাস্টিস এন্ড কেয়ার ১১ জন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইন জিবি সমিতি ৫ জনকে গ্রহন করেছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

যশোর জাস্টিজ এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাদের ভারতের বিভিন্ন শহরে নিয়ে গিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে ভারতের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনী প্রক্রিয়ায় তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ২৫ কিশোর কিশোরীকে আইনী সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও বাংলাদেশ জাতীয় মহিলা আইন জিবি সমিতি নামে তিনটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহন করেছে।

Facebook Comments Box
Share: