Popular Posts

স্ত্রীসহ কারাগারে বিকল্পধারার সাবেক এমপি আব্দুল মান্নান

সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এবং তার স্ত্রী উম্মে কুলসুমা মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানা তাদেরকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মো. রফিক জানান, চেক ডিজঅনার মামলায় মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রী উম্মে কুলসুমা মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই মোতাবেক তাদের বিকেলে কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী মোরশেদ হোসেন বলেন, চেক ডিজঅনার মামলায় দণ্ডিত দুই আসামি মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপিলের মেয়াদ শেষ হওয়ায় জামিন আবেদন না মঞ্জুর করেন আদালত।

Facebook Comments Box
Share: