Popular Posts

কুড়িগ্রামে মাদক, চোরাচালান ও হত্যা মামলার আসামী গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারীর সীমান্তবর্তী এলাকার কুখ্যাত চোরাচালান ও মাদক কারবারী, ২০১৯ সালে হত্যা মামলা, ২০২০ সালে বিজিবি’র সরকারি কাজে বাধা প্রদান করায় হামলার মামলা এবং বিভিন্ন সালে মাদক ও চোরাচালান মামলা রয়েছে, সেই কুখ্যাত রফিকুলকে গতকাল (১৩ জানুয়ারি ২০২৪) তারিখ ওয়ারেন্টমুলে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী রৌমারী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে নানা অপকর্মের সাথে জড়িত ছিলো। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, মাদক হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে এবং পূর্বের ৪ টি মামলা রয়েছে। গত ১৩ জানুয়ারি ২০২৪ তারিখ তাকে সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে রৌমারী থানার পুলিশের একটি টিম। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Share: