বান্দরবানে পাহাড়ী ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে পাহাড়ী ঝিরি থেকে মো.শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সকালে বান্দরবান পৌরসভার শহরের কসাই পাড়া এলাকার একটি পাহাড়ী ঝিড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শরীফ বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের তালুকদার পাড়ার বাসিন্দা জহির এর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয়রা কাজ করতে…

মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র রেখে চেষ্টায়; গ্রেপ্তার-১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইন ও অপহরণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় গোপন সংবাদের…

আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার জামিন মঞ্জুর করেন আদালত। জানা যায়, আজ সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন…

দীর্ঘ ৩০ বছর ধরে সৌদি আরব প্রবাসী সাংবাদিকদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ফারুক আহমেদ চাঁন

ইমতিয়াজ উদ্দিন, সৌদি আরব প্রতিনিধিঃ সাংবাদিকতা ও প্রবাসী সাংবাদিকদের সংগঠিত করার ক্ষেত্রে দীর্ঘ তিন দশক ধরে নেতৃত্ব দিয়ে আসছেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন। ১৯৯৬ সালে সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত…

আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস

দেশে বিদ্যুৎ ঘাটতির কারণে আজ শুক্রবার (২৮ আগস্ট) সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। পাওয়ার সিস্টেমের ‘ফোরকাস্ট সিনারিও’ অনুযায়ী, দিনের শেষভাগে বিদ্যুতের ঘাটতি সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) পিএলসি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস পাওয়া গেছে। পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর থেকেই…

সুনাম ও সাফল্যের ২৩ বছর: দুবাইতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে প্রবাসীদের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ২রা জুলাই রাতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এক কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এনটিভি ফোরামের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ফোরামের…

শাহজালালে বিমানের কার্গো থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সোনার বারগুলো উদ্ধার করা হয়। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮…

আলফাডাঙ্গায় স্বাধীনতা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিল্পী রাফির বাজিমাত

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা: মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিভার স্বাক্ষর রেখেছে আলফাডাঙ্গা মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম রাফি ফরিদ। ‘ক’ গ্রুপে অংশগ্রহণ করে পুরো উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে এই খুদে শিক্ষার্থী। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।…

বিশ্বজয়ী আড়ং: গিনেস বুকে বাংলাদেশের নাম

বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং (Aarong) তাদের ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেটের জন্য ‘বিশ্বের বৃহত্তম ক্রাফট স্টোর’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness World Records) অর্জন করেছে। ব্র্যাকের এই সামাজিক উদ্যোগটি ২৬৩৬ বর্গমিটার আয়তনের বিশাল এই স্টোরটির মাধ্যমে বাংলাদেশের কারুশিল্প, ঐতিহ্য এবং কারিগরদের দক্ষতাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই অর্জনে ধানমন্ডি আউটলেটে ১০০টি কুমার পরিবারের তৈরি ‘সাঁওতাল…

শ্রীমঙ্গলে নাচ-গানে গারো সম্প্রদায়ের “ওয়ানগালা উৎসব”

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নবান্ন উৎসব “ওয়ানগালা উৎসব” মুখর পরিবেশে অনুষ্ঠিত। রোববার (৭ই ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ফুলছড়া গারো লাইন মাঠে দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকাজুড়ে। এদিকে সকাল থেকেই ঐতিহ্যবাহী পোশাক পরিহিত গারো সম্প্রদায়ের মানুষজন এসে ভিড় জমাতে থাকেন মাঠে নির্মিত প্যান্ডেলে। বাদ্যযন্ত্রের সুরেলা বাজনায়…