সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার, সরবরাহে ঘাটতি
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হলেও বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। এছাড়া সরবরাহও কমে গেছে। বেশির ভাগ দোকানে বা ডিপোতে পড়ে আছে খালি সিলিন্ডার।…

