এবার উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে
দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের পরপরই রানওয়েতে থাকা অবস্থায় পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করে তাকে আটক করে।…

