রক্তস্নাত ২৫ মার্চ: মৌলভীবাজারে বিনম্র শ্রদ্ধায় ‘গণহত্যা দিবস’ পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল শহীদদের, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা ও শক্তি। তাঁদের আদর্শ ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফকরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শহরের শাহ্ মোস্তফা সড়কের পাশে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *