বেসরকারিভাবে বিজয়ী হলেন আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিএনপি জোটের প্রার্থী হয়ে জেলার গুরুত্বপূর্ণ এ আসন থেকে দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালে তিনি এ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সহকারী রিটানিং অফিসারের দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী গরুরগাড়ি প্রতীকে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩   ভোট।  ইসলামী আন্দোলনের মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট।

সহকারী রিটার্নিং অফিসারের দফতর ঘোষিত তথ্য থেকে এই ফলাফল পাওয়া যায়।
 
প্রচার-প্রচারণার শুরু থেকেই  এ আসনের নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা ছিল। প্রথমবারের মতো নিজেদের বিজয়ের স্বপ্ন দেখেছিল জামায়াতে ইসলামী। ভোটের মাঠে উত্তেজনা ছড়ালেও শেষ হাসি হাসতে পারেনি জামায়াত।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *