বান্দরবানে গণহত্যা দিবস পালিত

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফয়জুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্তসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন।একাত্তরের অগ্নিঝরা ২৫ মার্চ বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, বীভৎস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। সেই রাতে বর্বর পাকবাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ে। তারা মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা ‘কালরাত’ হিসেবে পরিচিত।

বক্তারা ২৫ মার্চের সেই কালরাত্রিতে হত্যাযজ্ঞের শিকার সকল শহীদকে স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার শান্তি কামনা করেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *