মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন: সংযুক্ত আর আমিরাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের আমির মাঝির বাড়ি প্রবাসী কল্যাণ পরিষদ। স্থানীয় সময় শুক্রবার ঈদের প্রথম দিন দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে আয়োজিত হয় এই আয়োজন।
দুবাইয়ের আশপাশে বসবাসরত আমির মাঝির বাড়ি প্রবাসীরা ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন। ফলে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এলাকার প্রবাসীদের মিলনমেলায়। অনুষ্ঠানে একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পুনর্মিলনীকে কেন্দ্র করে স্বদেশে স্বজনদের ছেড়ে দূর দেশে আসা প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
প্রবাসের শত ব্যস্ততার মাঝে এই উৎসব সবার জীবনে নিয়ে আসে নতুন করে পথচলার উদ্দীপনা। নতুন করে ভালোবাসতে শেখায় দেশ ও দেশীয় সংস্কৃতিকে। এমনটাই বলছিলেন অংশগ্রহণকারীদের অনেকে।
এতে উপস্থিত ছিলেন, মোহাম্মদ হারুন, মঞ্জু, দৌলত, বেলাল আহমদ, নিজাম উদ্দিন,মোহাম্মদ আব্দুল্লাহ,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নুরুল আজিম মিন্টু, মোহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ রোকন উদ্দিন, মোহাম্মদ কায়সার হামিদ, মোহাম্মদ এনামুল হক দুলাল, মুহাম্মদ ফরহাদুল ইসলাম, মোহাম্মদ আরফাত, শাকেল, সাফায়েতুল আলম, ইমন চৌধুরী, কুতুব উদ্দিন, ইমরান হোসেন মাসুদ, জিয়া উদ্দিন বাবলু, আব্দুল আল মামুন, মিরাজ উদ্দিন সিজান,মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ শাওন প্রমুখ।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতারাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
