ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিজয়ী তারেক রহমান

ঢাকা-১৭ আসনে বেসরকারী ফলে বিজয়ী হয়েছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা)।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪১টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।

সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৮৩৪ ভোট ও আবিদুর রহমান ১ হাজার ৪ ভোট পেয়েছেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *