মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রামের রাউজানস্থ প্রথম সমাধি পরিদর্শন ও জিয়ারত করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামে অবস্থানকালে নেতৃবৃন্দ শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এই স্থানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
জিয়ারতকালে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য মাহে আলম ও ইসমাইল হোসেন তালুকদার।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত কর্মসূচিতে অংশ নেন জিয়া পরিষদের সদস্য সচিব এস এম মোদাসসের শাহ, আল আইন বিএনপির সভাপতি শওকত উসমান, দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম এবং আবুধাবি বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম টিপু।
নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অতিবাহিত করেন এবং শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করে জিয়ারত ও দোয়া করেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থাকলেও জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা সবসময় দেশ ও দলের জন্য নিবেদিতপ্রাণ। শহীদ জিয়ার স্মৃতিধন্য এই স্থান পরিদর্শন ও জিয়ারত তাদের রাজনৈতিক অনুপ্রেরণাকে আরও শাণিত করবে।
