আলফাডাঙ্গায় যৌথ বাহিনীর সকাল–সন্ধ্যা টহল, ১২ ডিসেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সকাল–সন্ধ্যা টহল অভিযান চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।


জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার ১২১টি গ্রামে যৌথ বাহিনী সার্বক্ষণিক অবস্থানে থাকবে। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকটবর্তী ভোটকেন্দ্রগুলোতে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।


সেনা ক্যাম্প সূত্রে আরও জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেনা ক্যাম্প ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। যৌথ বাহিনীর এই টহল অভিযানের মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *