আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ : বিরোধীদলীয় নেতা

বিরোধীদলের নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।’ তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। 

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতীর পর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আপনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন।এখন আপনি সবার। আপনার কাছে সরকারি দল, বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব। জাতির কল্যাণের যে কথা বলতে চাইব, সেগুলো বলার সুযোগ পাব।’ 

এবারের সংসদে অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকেও তরুণ বলেন বিরোধী দলের নেতা। বলেন, ‘অনেক তরুণ সদস্য এখানে এসেছে। বয়স একটু বেশি হলেও আমিও তরুণ, আমার জীবনে এটা প্রথম সংসদ।’

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা।আপনি পারবেন।’ স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন বলে জানান শফিকুর রহমান। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *