অতিরিক্ত তেল নিলে সরবরাহ ঠিক রাখা যাবে না: জ্বালানি মন্ত্রী

প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কিনলে সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে হঠাৎ করে তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আগে যেখানে একটি পেট্রোল পাম্প সারাদিনে যে পরিমাণ তেল বিক্রি করত, এখন সেই তেল কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।ফলে সাময়িক সংকটের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।

তিনি জানান, তেল সরবরাহের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। ডিপো থেকে ট্যাংক-লরিতে তেল ভরে পাম্পে পৌঁছাতে সময় লাগে। এ কারণে অনেক সময় সকালে পাম্পে তেল না থাকলেও পরে সরবরাহ স্বাভাবিক হয়।

মানুষ লাইনে দাঁড়িয়ে তেল না পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, হঠাৎ করে অতিরিক্ত ভিড় ও চাহিদা বেড়ে যাওয়ায় এই সমস্যা দেখা দিচ্ছে। তবে তেলের কোনো ঘাটতি নেই।

রেশনিং চালু করা হবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে সবাইকে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুদ না করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *